হুলুস্থুল কান্ড তমলুকে! কোর্ট ঘিরে বিক্ষোভ বৃহন্যলাদের , মোতায়েন বিশাল পুলিশবাহিনী
নিউজ বাংলা ডেস্ক : গত রবিবার রাতে পাঁশকুড়া পুলিশের জালে ধরা পড়ে সাত জনের ডাকাত দল, ওয়ান শুটার বন্দুক,কার্তুজ সহ গাড়ির নম্বরপ্লেট,ভোজালি উদ্ধার হয়
পাঁশকুড়া থানার পুলিশের পক্ষ থেকে ৫ দিনের পুলিশি রিমান্ড নেওয়া হয়েছিল।অভিযুক্তদের মধ্যে রিনা নামক এক তৃতীয় লিঙ্গের ব্যক্তি ছিলেন। আজ ধৃতদের ফের তমলুক আদালতে পেশ করা হয়। সেই খবর পেয়েই তমলুক কোর্টের সামনে ভিড় জমান বৃহন্নলারা।

তাদের দাবি অভিযুক্ত রিনা তাদের সংগঠনের প্রধান কে খুন করার চেষ্টা করেছিলেন। সেই নিয়ে পুরুলিয়া থানায় তারা লিখিত অভিযোগ ও দায়ের করেছিলেন। গ্রেফতার হওয়া দুষ্কৃতীদের ও রিনার গ্রেফতারির দাবি ও কঠিন শাস্তির দাবিতে কোর্ট ঘিরে বিক্ষোভ দেখান তারা। পরিস্থিতি সামলাতে তমলুক থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় কোর্ট চত্বরে।

