Breakingব্রেকিং নিউজময়নাশীর্ষ খবর

বাকচায় পুকুর থেকে এক ব্যক্তির মৃ*ত*দে*হ উদ্ধার ঘিরে চাঞ্চল্য!

নিউজ বাংলা ডেস্ক : প্রসঙ্গত পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লকের বাকচা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আড়ংকিয়ারনা কালীতলা বুথের শিব মন্দিরের পেছনে পুকুর থেকে থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য।

 

 

জানা যায়, মৃত এই ব্যক্তির নাম রাজু জানা বয়স আনুমানিক ৩৫ বছর বাড়ি আড়ংকিয়ারনা গ্রামে। দুপুরের স্থানীয় বাসিন্দারা এই পুকুরের স্নান করতে এসে পুকুরের মাঝখানে একটি মৃতদেহ ভাসতে দেখে। ময়না থানায় খবর দেওয়া হলে ঘটনাস্থলে এসে পৌঁছায় ময়না থানার পুলিশ প্রশাসন, ময়না থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায় এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তবে ওই ব্যক্তির কিভাবে মৃত্যু হল তা কিন্তু এখনো জানা যায়নি। তদন্তে ময়না থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *