Breakingব্রেকিং নিউজভগবানপুরশীর্ষ খবর

স্কুল শিক্ষকের উপস্থিতি নিয়ে উঠছে প্রশ্ন? গ্রামবাসীদের বিক্ষোভ, এলাকায় পুলিশ

নিউজ বাংলা ডেস্ক : যত ঘটনা যেন ভগবানপুরেই। এর আগেও এলাকার বিভিন্ন স্কুলে নানা কারণে ক্ষোভ বিক্ষোভ দেখা গিয়েছিল, এ দিনেও এই রকম একটু ভিন্ন ঘটনায় অভিযোগ তুলে উত্তেজনা ছড়ায় । অভিযোগ পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর চক্রের পশ্চিমবাড় বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষক কুম্ভ মেলার শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন মেলায়। অথচ স্কুলের রেজিস্টারে খাতায় সেই শিক্ষকই উপস্থিত ছিলেন ! তা কি করে হয়? প্রশ্ন তুলে প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ অভিভাবকদের।

সুরজিৎ জানা এবং শুভব্রত বর্মন নামের দুজন শিক্ষক নিয়মিত নাকি স্কুলেই আসেন না। ঘটনায় অভিযোগ খোদ প্রধান শিক্ষকের।

 

তবে কুম্ভ মেলায় থেকে কি করে স্কুলে উপস্থিতির রেজিষ্টার খাতায় নাম এলো ? সে ব্যাপারে প্রধান শিক্ষকের দাবি ওই সময়কালে বেশ কিছু ছুটি জমা ছিল তাই তারা পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *