পূর্বমেদিনীপুর জেলার ১৭০ জন কে আতশবাজি তৈরির শংসাপত্র প্রদান
নিউজ বাংলা ডেস্ক : ন্যাশনাল ইনভারমেন্ট রিসার্চ ইনস্টিটিউট সেন্ট্রাল গভর্নমেন্টের সংস্থার পক্ষ থেকে পূর্ব মেদিনীপুর জেলায় ১৭০ জন সবুজ আতশবাজির ট্রেনিং পেয়েছিল। শুক্রবার GSP ম্যানুফ্যাকচারিং লাইসেন্স সবুজ আতশবাজির ট্রেনিং সার্টিফিকেট তুলে দেওয়া হল পূর্ব মেদিনীপুর জেলা শাসক কার্যালয়ে।এই কার্যালয়ে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার জেলা শাসক পূর্ণেন্দু কুমার মাজী, উপস্থিত ছিলেন সাংসদ দোলা সেন, অতিরিক্ত জেলা শাসক সৌভিক ভট্টাচার্য, উপস্থিত ছিলেন সারা বাংলা আতশবাজির উন্নয়ন সমিতির চেয়ারম্যান বাবলা রায়, জেলা পরিষদ কর্মাধ্যক্ষ সুমিতা পাত্র সহ অন্যান্য আধিকারিকবৃন্দ। সারা বাংলা আতশবাজির উন্নয়ন সমিতির সভাপতি জানান,

সবুজ আতশবাজি পরিবেশ বান্ধব আতশবাজি। যারা এই ট্রেনিং নিয়েছিল তারা সবাই বৈধ ট্রেনার। তিনি আরও বলেন রাজ্য সরকার এই ট্রেনিং জন্য প্রতি ক্যান্ডিডেট পিছু ১১৮০০ টাকা খরচ করে ট্রেনিং করিয়েছেন।

