Breakingতমলুকপূর্ব মেদিনীপুরব্রেকিং নিউজশীর্ষ খবর

কোতোয়ালি থানায় আন্দোলনকারীদের ওপর অকথ্য নির্যাতনের বিরুদ্ধে তমলুকে মিছিল এসইউসিআই কমিউনিস্টের

নিউজ বাংলা ডেস্ক: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ওপর শিক্ষা মন্ত্রীর গাড়ি চালিয়ে দেওয়ার প্রতিবাদে গত ৩রা মার্চ রাজ্যজুড়ে কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘট। এর সমর্থনে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় গেট থেকে ধর্মঘটের সমর্থনকারী ছাত্রছাত্রীদের চ্যাংদোলা করে তুলে নিয়ে গিয়ে কোতোয়ালি থানায় মহিলা ওসি স্বাতী বারিকের নেতৃত্বে বর্বরোচিত অত্যাচারের প্রতিবাদে আজ এসইউসিআই (কমিউনিস্ট) দলের উদ্যোগে আজ বিকেলে তমলুকের মানিকতলা চত্বরে বিক্ষোভ মিছিল সংগঠিত হয়।এই দলে নেতৃত্ব দেন দলের পূর্ব মেদিনীপুর জেলা উত্তর সাংগঠনিক কমিটির সম্পাদক প্রণব মাইতি, তমলুক লোকাল কমিটির সম্পাদক জ্ঞানানন্দ রায়, জেলা সম্পাদক মন্ডলী সদস্য শিলা দাস প্রমূখ।

জ্ঞানানন্দ রায় বলেন, মেদিনীপুরের কোতোয়ালি মহিলা থানার চার ছাত্রীর উপর বীভৎস অত্যাচার ব্রিটিশ শাসনকেও হার মানাচ্ছে।যেভাবে বেল্ট দিয়ে মারা, জ্বলন্ত মোম গায়ে ছ্যাঁকা দেওয়া, গায়ের উপর লোক দাঁড় করিয়ে বেত দিয়ে অকথ্য অত্যাচার, এমনকি প্রমাণ লোপাটের জন্য স্নান করতেও বাধ্য করার মতো জঘন্য ঘটনা ঘটিয়েছে।সেই পুলিশ অফিসার এবং পশ্চিম মেদিনীপুরের এসপির চূড়ান্ত শাস্তি দাবিতে আজ তমলুকের মানিকতলা মোড়ে বিক্ষোভ মিছিল সংগঠিত করেছি। দাবি মানা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন সংগঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *