পাঁশকুড়াপূর্ব মেদিনীপুর

তৃণমূল ছাত্র পরিষদের অবস্থান-বিক্ষোভে সামিল হওয়ার জন্য ছাত্র-ছাত্রীদের জোরপূর্বক কলেজ গেটে আটকে রাখার অভিযোগ।

পূর্ব মেদিনীপুর: রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে আজ সারা রাজ্যব্যাপী কলেজ গুলিতে আরজি করের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বে অবস্থান বিক্ষোভ হয়, পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া বনমালী কলেজেও অবস্থান-বিক্ষোভ হয় তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে, পাঁশকুড়া বনমালী কলেজের একাধিক কলেজ ছাত্রদের দাবি তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বরা তাদের জোরপূর্বক অবস্থান-বিক্ষোভে নিয়ে আসে।

পাশাপাশি ছাত্রদের দাবি তাদের, রীতিমতো হুমকি দেওয়া হয়,পাশাপাশি কলেজের মেন গেটে তালা বন্ধ করে জোর করে অবস্থান-বিক্ষোভে বসানো হয়। যারা ক্লাসে ঢুকে গিয়েছিল তাদের ক্লাস রুম থেকে নিয়ে এসে অবস্থান বিক্ষোভে বসিয়ে রাখার অভিযোগ ওঠে।

পরক্ষণে দেখা যায় ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা অবস্থান বিক্ষোভে না বসেই জোরপূর্বক ঠেলে কলেজের মধ্যে প্রবেশ করে। তাদের দাবি তাদের ক্লাস চলাকালীন তাদের প্রবেশ করতে দেওয়া হয়নি কলেজের মধ্যে। ক্লাস বন্ধ হচ্ছে তাদের। রীতিমতো রেগেও যেতে দেখা যায় ছাত্রছাত্রীদের। .. যদিও ছাত্র-ছাত্রীদের এই দাবি অস্বীকার করেছে তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *