পটাশপুরপূর্ব মেদিনীপুর

আরজি করে মহিলা চিকিৎসক খুনের ঘটনায় দোষীদের দ্রুত শাস্তির দাবিতে পথে নামলো পঁচেটের সভ‍্য সচেতন নাগরিক ও পঁচেট জুয়েল স্টার ক্লাব।

পূর্ব মেদিনীপুর: কলকাতার আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় অশান্ত হয়ে উঠেছে বাংলা তথা সমগ্র বিশ্ব। জায়গায় জায়গায় চলছে বিক্ষোভ, আন্দোলন।

সাধারণ মানুষ থেকে শুরু করে , চিকিৎসক, আইনজীবী সকলেই বিক্ষোভ দেখাচ্ছেন। নির্যাতিতার ন্যায়বিচার ও অভিযুক্তের শাস্তির দাবিতে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরের ইতিহাস বিজড়িত পঁচেট গ্রামের রাজপথে পঁচেটের সভ‍্য সচেতন নাগরিক ও পঁচেট জুয়েল স্টার ক্লাব এর আয়োজনে মোমবাতি হাতে বিক্ষোভ মিছিল শুর হয় এই প্রতিবাদ মিছিলে পা মেলান পঁচেট এলাকায় সমস্ত ক্লাব সংগঠন, ছাত্র,ছাত্রি ও সাধারণ নাগরিক।

তাদের স্লোগান ছিল দোষীদের শাস্তি চাই। বুধবার বিকেলে পঁচেটগড়ের রাজপথে পঁচেট হাইস্কুল থেকে মিছিল শুরু হয় সারা বাজার পরিক্রমা করে পঁচেট চৌধুরী বাজারের ত্রিকোণ মোড়ে মিছিল শেষ হয়। মিছিল থেকে সমাজে একটাই বার্তা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও আগামী দিনে নিরাপত্তা সরকারকে সুনিশ্চিত করতে হবে, এমনটাই জানান পঁচেট জুয়েল স্টার ক্লাবের উৎসব কমিটির সম্পাদক চন্দন রাউৎ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *