তমলুকপূর্ব মেদিনীপুর

খুঁটি পূজার মধ্য দিয়ে শারদ উৎসবের সূচনা তমলুক ইয়ুথ স্পোর্টিং ক্লাবের।

পূর্ব মেদিনীপুর: স্বাধীনতা দিবসে খুঁটি পুজোর মাধ্যমে শারদীয়া উৎসবের সূচনা করলো তমলুক ইয়ুথ স্পোর্টিং ক্লাব। এবারের থিম মায়াবেশ। এবার পুজোতে ঠাকুর, প্যান্ডেল, লাইট এর ওপর জোর দিয়েছে তমলুক ইয়ুথ স্পোর্টিং ক্লাব। এভাবে বাজেট ২০ লক্ষ টাকা। খুঁটি পূজাতে উৎসাহ দেখা গেল মহিলাদের মধ্যে। পুজোর কটা দিন বাড়িতে রান্নাবান্না।

খাওয়া দাওয়া আর আনন্দ উৎসবের মেতে উঠা। বেশ কয়েক বছর ধরে তমলুক ইয়ুথ স্পোর্টিং ক্লাবের পুজো ভার্চুয়ালি উদ্বোধন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আশাবাদি এবারেও রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত দিয়ে পুজোর উদ্বোধন হবে।বিগত কয়েক বছর ধরে তমলুক শহরে বিগ বাজেটের পুজোর থিম তৈরি করে দর্শকদের তাক লাগিয়ে আসছে।

এবারেও দর্শকদের আনন্দ দেওয়ার ব্যবস্থা রাখছে সংস্থা। পুরুষদের সাথে মহিলা সদস্যরা হাতে হাত দিয়ে পুজোর আয়োজনে মেতে উঠেছেন।এদিন মর্যাদার সাথে ৭৮ তম স্বাধীনতা দিবস উদযাপনের পাশাপাশি শারদীয়া পুজোর পরিবেশ আনন্দ যোগিয়েছে তমলুকের মানুষকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *