তমলুকপূর্ব মেদিনীপুর

ভারতছাড়ো আন্দোলন পালন করলেন বিরোধী দলনেতা।

পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুরের তমলুকে ৯ ই আগষ্ট ভারতছাড়ো আন্দোলন পালন করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি এদিন তমলুকের কোটপাড়া মোড় থেকে শহীদ মাতঙ্গিনী হাজরার পাদদেশ পর্যন্ত পদযাত্রা করে শহীদ মাতঙ্গিনী মূর্তিতে মাল্যদান এবং শহীদ বেদীতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন।

এবং মাতঙ্গিনী হাজরার বিষয়ে মুখ্যমন্ত্রীকে আবেদন করেন তার শহীদ স্থান নিয়ে ভুলভাল মন্তব্য যেন তিনি না করেন। পিছাবনী নয় তমলুক এই শহীদ হয়েছিলেন মাতঙ্গিনী হাজরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *