নন্দীগ্রামপূর্ব মেদিনীপুর

আবারো চোরদের টার্গেট স্কুল ! নন্দীগ্রামে খোদামবাড়ী ইউনিয়ন বিপিএইচএস স্কুলে চুরি।

পূর্ব মেদিনীপুর: আবারো চোরদের টার্গেট স্কুল। নন্দীগ্রামে খোদামবাড়ী ইউনিয়ন বি পি এইচ এস স্কুলের চুরি। টাকা পয়সা চুরি যায়নি, চুরি গেছে, ফুলের নথি ও কম্পিউটারের হার্ডডিস্ক। নন্দীগ্রামের খোদামবাড়ী ইউনিয়ন বিপি এইচ এস স্কুলে চুরির ঘটনায় চাঞ্চল্য। স্কুলের প্রধান শিক্ষকের অভিযোগ, আজ সকালে স্কুলে এসে তারা জানতে পারেন গতকাল রাতে স্কুল চুরি হয়ে গেছে।

স্কুলের আলমারি ভেঙ্গে স্কুলের বেশ কিছু নথি কম্পিউটার কম্পিউটারের হার্ডডিস্ক সহ বেশ কিছু স্কুলের সামগ্রী চুরি করে নিয়ে গেছে চোরেরা। কিছুদিন আগে নন্দীগ্রামের বেশ কয়েকটি স্কুলে চুরির ঘটনা ঘটেছিল তা নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল গোটা এলাকায়।

প্রশ্ন উঠতে শুরু করেছে বারবারই চোরেদের টার্গেট কেন স্কুল? টাকা পয়সা বাদে কেন শুধু স্কুলের নথি এ কম্পিউটারই চুরি করে চোরেরা?নন্দীগ্রাম দু নম্বর ব্লকের খোদামবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের খোদামবাড়ী ইউনিয়ন বিপি এইচ এস স্কুলে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে স্কুল সংলগ্ন এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *