অর্থমন্ত্রীর কুশপুতুল দাহ করে মেগা বিক্ষোভে কংগ্রেস।
জেলা কংগ্রেসের পক্ষ থেকে পুড়িয়ে দেওয়া হলো অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের কুশপুতুল। ভবানীপুর যদু বাবু বাজারের সামনে অর্থমন্ত্রীর কুশপুতুল দাহ করা হয় এবং দফায় দফায় বিক্ষোভ দেখানো হয়।। আলোচনার কেন্দ্রে বাজেট। এই বাজেট আসলে সাধারণ মানুষের রক্তচোষা বাজেট।
এই বাজেট মানবেন না বলে কেন্দ্রের অর্থমন্ত্রীর কুশ পুতুল দাহ করা হয়। ভবানীপুরের যদু বাবু বাজারের সামনে অর্থমন্ত্রীর কাট আউট পুড়িয়ে দেওয়া হয় এবং দফায় দফায় বিক্ষোভ দেখানো হয়। কংগ্রেস কর্মীদের অভিযোগ এই বাজেট মোদিজীর কুরশি বাঁচানোর বাজেট। অর্থমন্ত্রী কেবল বিহার এবং অন্ধ্রপ্রদেশের দিকেই সহায় হয়েছেন। মোদি সরকারকে সংকটের হাত থেকে বাঁচাতে এই বাজেট তৈরি করা হয়েছে বলে অভিযোগ করেন তারা। পূর্বদয় প্রকল্পে অন্ধ্রপ্রদেশ বিহার উড়িসা এবং পশ্চিমবঙ্গের নাম থাকলেও অন্ধ্র এবং বিহার ছাড়া অন্যান্য রাজ্য গুলি বঞ্চিত হয়েছে। স্বাস্থ্য এবং শিক্ষা খাতে বরাদ্দ করা হয়নি এক পয়সাও।
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়েও বাজেটে কিছুই বলা হয়নি বলে অভিযোগ করেছেন তারা। এই বাজেট কংগ্রেসের নির্বাচনী ইতিহাস থেকে টুকে বিজেপি পেশ করেছে বলে গুরুতর অভিযোগ তোলেন কংগ্রেস কর্মীরা। রেলের ক্ষেত্রে বরাদ্দ না বাড়িয়ে কেবল মেট্রোরেলের জন্য দরাজ হয়েছে কেন্দ্র বলে অভিযোগ ভারতীয় জাতীয় কংগ্রেসের। গরিব মানুষের মন রেগা প্রকল্প নিয়েও অর্থমন্ত্রী কোন সদর্থক ভূমিকা গ্রহণ করেননি বলে দাবি করেছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা প্রদীপ প্রসাদ।
জনবিরোধী গরিব বিরোধী চরম বৈষম্যমূলক এই বাজেট তারা মানবেন না বলে এদিন হুঁশিয়ারি দেন। কেন্দ্রের এই বাজেট আসলে এক প্রকার প্রহসন বলে কটাক্ষ করেছেন তারা। এদিন বৃষ্টির মধ্যেই মাথায় থাকা নিয়ে দফায় দফায় স্লোগান তুলে আন্দোলন করতে থাকেন কংগ্রেসকর্মীরা।


