রাজনীতিরাজ্য

২১ জুলাই এর মঞ্চে থাকবেন অভিষেক?শুরু জোর জল্পনা!

রাজ্যে ২৯টি আসন পেয়েছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে গতবারের তুলনায় আসন সংখ্যা কমেছে বিজেপির। এদিকে এই সাফল্য আগামী ২১ জুলাই উদযাপন করা হবে। এ কথা আগেভাগেই বলেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে দলের অন্দরে। গত কয়েক বছর ধরে একুশে জুলাইয়ের ফিরে দেখা প্রস্তুতি পর্ব একটু অন্য কথাই বলছে।

প্রস্তুতি পর্বে বড় ভূমিকা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তিনি জেলায় গিয়ে প্রস্তুতি সভা করছেন। ব্লক ব্লক ধরে ধরে কর্মী, সমর্থক, বাস-টেম্পো-ট্রেনের হিসাব চাইছেন। কলকাতায় একুশের সভার আগে যে শিবিরগুলো তৈরি হত তাও নিজেই দেখভাল করতেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক। জাতীয় রাজনীতিতেও অন্যতম মুখ হয়ে উঠছেন তিনি। কিন্তু তা সত্য উঠেছে কৌতূহলের প্রশ্ন। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কি থাকবেন? যদিও এই প্রশ্ন ওঠার পেছনে যথেষ্ট কারণ রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞ মহলের একাংশ। কিন্তু এবার একুশে জুলাইয়ের আগে অভিষেকের দেখা তো নেই। তৃণমূলের মধ্যে চরম রহস্য যে, একুশে জুলাইয়ের মঞ্চে অভিষেক আদৌ থাকবেন তো! এবং সেটাও দলের একাংশের মধ্যে উৎকন্ঠার স্রোত বইয়ে দিয়েছে বলে জল্পনা।

 আসলে গত তিন বছর ধরে তৃণমূলের রাজ্য সংগঠন অভিষেকই দেখছেন। দলে অনেকেই রয়েছেন, যাঁরা অভিষেকের আশ্রয়ে বড় ও সমৃদ্ধ হয়েছেন এবং সংগঠন বা মন্ত্রিসভায় পদ পেয়েছেন। আবার লোকসভা ভোটের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় সবাইকে জানিয়েই সাংগঠনিক দায়িত্ব থেকে স্বল্পকালীন বিরাম নিয়েছেন। এর মূল কারণ অবশ্য চিকিৎসা।

তিনি চিকিৎসার কারণে দেশে নেই বলে খবর। তৃণমূল সূত্রে এও খবর, ২১ জুলাইয়ের আগে অভিষেক ফিরবেন কিনা কোনও নিশ্চয়তা নেই।  ওয়াকিবহাল মহলের একাংশের দাবি, চিকিৎসা প্রক্রিয়া শেষ হয়ে গেলে একুশের আগেই ফিরে আসবেন অভিষেক। তবে এ নিয়ে এখনও কোনও স্পষ্ট উত্তর মেলেনি। এখন শুধু দেখার অপেক্ষা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *