রাজ্য

কলকাতা থেকে কোচবিহার বাজারে বাজারে টাস্ক ফোর্স

মুখ্যমন্ত্রীর নির্দেশ দশ দিনের মধ্যে সমস্ত কাঁচাবাজারের দাম কমাতে হবে। কলকাতা থেকে কোচবিহার জুড়ে একযোগে অভিযান চালায় টাস্ক ফোর্সের সদস্য এবং আধিকারিকরা সঙ্গে ছিল পুলিশ।

বিশেষ করে কাঁচা সবজির বাজারে গিয়ে উপস্থিত হন সরকারি আধিকারিকরা। কেন এত দাম বাড়ছে সবজির। প্রশ্ন করা হয় ব্যবসায়ীদের। কোথা থেকে যোগান আসছে কাঁচা মালের তা নিয়ে পর্যালোচনা করেন তারা। কোচবিহারের প্রখ্যাত ভবানীগঞ্জ বাজারে টাস্ক ফোর্সের আধিকারিকরা সবজি বাজার ঘুরে দেখেন। পশ্চিমবঙ্গ সরকারের রাজ্য টাস্ক ফোর্সের সদস্য এবং রাজ্য পুলিশের ইনফোর্সমেন্ট ব্রাঞ্চের সদস্যরা মানিকতলা বাজার ঘুরে দেখেন।

কলকাতা পৌর নিগম তথা উত্তর কলকাতার সর্ববৃহৎ বাজার এই মানিকতলা বাজারে সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালান সরকারি আধিকারিকরা। নেতৃত্বে রয়েছেন রবীন্দ্রনাথ কোলে, এছাড়া রয়েছেন টাস্ক ফোর্সের সদস্য কমল কুমার দে। বটতলা থানার আধিকারিকদের সঙ্গে নিয়ে এই অভিযান চালানো হয়। আলু থেকে ভেন্ডি, টমেটো থেকে কুমড়ো বিভিন্ন দোকানের দোকানে দোকানে হানা দেন তারা।

মানিকতলা বাজারের পর তারা ছুটে যান কলেজস্ট্রিট মার্কেটে। কিন্তু কেন বাড়ছে কাঁচা বাজারের দাম। বিক্রেতারা বলছেন উৎপাদনের অভাব তার মধ্যে এবারে ফলন হয়নি আর সেই কারণেই বাজারে পড়ছে কোপ। সত্যিই কি রাস টানা যাবে বাজারের এই আগুন দামে। সেই প্রশ্নের উত্তর খুঁজতে সরকারি আধিকারিকরা জোর চেষ্টা চালাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *