স্কুলব্যাগে করে নেশা সামগ্রী পাচারের সময় পুলিশের হাতে পাকড়াও
উত্তর-পূর্ব ভারতের করিডরকে মাধ্যম করে চলছে বিভিন্ন দেশে এবং রাজ্যের মাদকের পাচার। মাদকের ছোবলে হারিয়ে যাচ্ছে বর্তমান প্রজন্ম। তাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু থেমে নেই পুলিশ প্রশাসন।
এবার স্কুল ব্যাগে করে মাদক পাচার তবে শেষ রক্ষা হলো না। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানা পোশাকে পুলিশ বুধবার রাতে শিলিগুড়ি নৌকা ঘাট মোড়ের কাছে অভিযান চালায়। অভিযান চালিয়ে বড়সড়ো সাফল্য পায়। ৫০ বোতল কাপ সিরাপসহ এক যুবককে হাতেনাতে গ্রেফতার করা হয়। জানা গিয়েছ ধৃত ওই যুবকের নাম সাদ্দাম হোসেন।
নিউ জলপাইগুড়ি থানার পুলিশের কাছে আগে থেকেই খবর এসেছিল বুধবার রাতে চোপরা থেকে সাদ্দাম হোসেন নামে এক যুবক মোটরসাইকেলে করে নিয়ে আসবেন কাপ সিরাফ। সেই মতো পুলিশ অভিযান চালায়। চোপড়া থেকে শিলিগুড়ির দিকে যাওয়া একটি মোটরসাইকেল কে আটক করা হয়।
নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ এই অভিযান চালাতেই মিলে যায় সাফল্য। ৫০ বোতল কাপ সিরাপ সহ গ্রেফতার করা হয়েছে ওই অভিযুক্তকে।

