তৃণমূলের আক্রমণের শিকার বিজেপির পোলিং এজেন্ট!
অবস্থা আশঙ্কাজনকশান্ত জেলা জলপাইগুড়ি নিয়ে তেমন অভিযোগ আসেনি নির্বাচন কমিশনে। মোটের উপর শান্তিপূর্ণ হয়েছে ভোট। তবে যত সময় এগিয়েছে ততই ভুরি ভুরি অভিযোগ এসেছে জলপাইগুড়ি থেকে। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের প্রার্থীরা বারবার শান্তি বজায় রাখার কথা বললেও অশান্ত হলো জলপাইগুড়ি।
কোচবিহার এবং আলিপুর দুয়ারের ছায়া পরলো জলপাইগুড়িতে। নির্বাচন শেষ হতেই রাত বাড়তে বদলে যায় শান্ত জলপাইগুড়ি। আবারো এক বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ এসি ১৫/১৬৮ নম্বর বুথে বিজেপির পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
বিজেপির পোলিং এজেন্ট দেওয়ায় ভোটগ্রহণ কেন্দ্র থেকে বেরিয়ে আসতে বিজেপি কর্মীর উপর চড়াও হয় তৃণমূলের পঞ্চায়েত প্রধান সহ আরো বেশ কয়েকজন বলে অভিযোগ। আহতকে উদ্ধার করে নিয়ে আসা হয় ধুপগুড়ি হাসপাতালে। এরপর তার অবস্থা আশঙ্কাজনক হলে তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় জলপাইগুরী সুপার স্পেশালিটি হাসপাতালে। এখানে সংকটজনক অবস্থায় ওই পোলিং এজেন্টএর চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে।
এই ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এখনো পর্যন্ত পরিস্থিতি রয়েছে থমথমে। শাসক দলের বিরুদ্ধে ভোটের আগেই হেরে গিয়ে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছে বিজেপি।


