পূর্ব মেদিনীপুরময়নাহুগলি

লক্ষ্মীর ভান্ডার জালিয়াতি কান্ডে গ্রেফতার ময়নার তিন ব্যক্তি

পূর্ব মেদিনীপুর: মঙ্গল রাত সাড়ে নটা নাগাদ হুগলির খানাকুল থানার পুলিশ লক্ষীর ভান্ডার এর টাকা প্রাপক তিন ব্যক্তিকে গ্রেপ্তার করে খানাকুলের উদ্দেশ্যে রওনা দিল।ময়নার দক্ষিণ হারকুলি গ্রমের শ্রীকান্ত দাস নামে এক যুবক ২০২২ সালে খানাকুলের দু’নম্বর ব্লকের বিডিও লগইন পাসওয়ার্ড অপব্যবহার করে দক্ষিণ হরকুলি গ্রামের ১২ জন ব্যক্তির নামে লক্ষীর ভান্ডার পাইয়ে দেয়।

গত ৬ মার্চ ২০২৪ এ অ্যাকাউন্ট গুলিতে টাকা ঢোকার পর পাড়া প্রতিবেশীদের মাধ্যমে জানাজানি হলে গত 3 এপ্রিল জিজ্ঞাসাবাদের সময় ময়নার বিডিওর কাছে এই ঘটনার কথা স্বীকার করে ওই যুবক।এই বিষয়ে ওই যুবকের এক মুচি লেকা হাতে আসে।

তারপরে খানাকুলের বিডিও মধুমিতা ঘোষ খানাকুল থানায় অভিযোগ দায়ের করে সেই অভিযোগের ভিত্তিতে আজ বিকেলে দক্ষিণ হারুকুলি গ্রামের শ্রীকান্ত দাস এর বাড়িতে অভিযান চালিয়ে তার বাবা অর্থাৎ বিজেপির বুথ সভাপতি অশোক দাস সহ আরো দুজনকে গ্রেফতার করে খানাকুলের উদ্দেশ্যে পাড়ি দিল পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *