হাওড়া

হাওড়ায় বিধ্বংসী আগুনে মৃত ২

হাওড়া: ফের ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত হল দুইজনের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎাধীন আরোও ১। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে হাওড়ার লিলুয়ায়। জানা গিয়েছে,রবিবার রাতে লিলুয়ার চকপাড়া নতুন পল্লী এলাকায় একটি ঘরে ছিলেন শাশুড়ি এবং মেয়ে জামাই। বাড়িতে কোন রকম বিদ্যুৎ সংযোগ ছিল না তাই ভরসা হিসেবে ছিল কেরোসিন তেলের লন্ঠন। সেই লন্ঠন অথবা ধুপ জাতীয় কোন বস্তু থেকে ভয়াবহ আগুন লাগে বলেই প্রাথমিকভাবে অনুমান।

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন তড়িঘড়ি আগুন নেভানোর কাজে হাত লাগান দমকল বাহিনী ও স্থানীয়রা।ঘরের মধ্যে অগ্নিদগ্ধ হয়ে মারা যান আঙ্গুরবালা দলুই এবং তার জামাই মধু সানা। আশঙ্কা জনক অবস্থায় মেয়ে কমলা সানাকে উদ্ধার করে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। ঘটনায় শোকের ছায়া নেমেছে।এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন হাওড়ার পুলিশ কমিশনার প্রবিন কুমার ত্রিপাঠী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *