জেলার একাধিক বাস মালিক সংগঠনকে এক ছাতার তলায় আনতে তৎপর তৃণমূল

নিজস্ব প্রতিনিধি তমলুক,
জেলায় একাধিক বাস মালিক সংগঠন রয়েছে। নামে তৃণমূলের। কিন্তু কাজের সময় পাওয়া যায় না। দলের সুযোগ সুবিধা নিয়ে বিরোধীদের সহযোগিতা করে চলেছে। এই ধরনের যাতে আর না ঘটে তাই দলের একটিমাত্র সংগঠন গড়ে তোলা হয়েছে। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের নিমতৌড়ি স্মৃতি সৌধে পূর্ব মেদিনীপুর ইউনিফায়েড বাস ওবার্স অ্যাসোসিয়েশনের প্রথম জেলা সম্মেলনে এমনি মন্তব্য উঠে এলো জেলার বিধায়ক ও নেতৃত্বদের গলায়। এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন নন্দকুমারের বিধায়ক সুকুমার দে, মহিষাদলের বিধায়ক তিলক চক্রবর্তী, এগরার বিধায়ক তথা কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি তরুন মাইতি, কমিটির আহ্বায়ক শিবপ্রসাদ বেরা সহ অন্যান্যরা। জেলায় দলের প্রতীক নিয়ে অনেক সংগঠন তৈরি হয়েছে। তারা ভেতরে ভেতরে বিরোধী দল বিজেপিকে সাহায্য করতে না পারে তার জন্য দলের পক্ষ থেকে সকলকে এককরার চেস্টা করা হচ্ছে।।

