বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলো পাঁশকুড়া রেল স্টেশন!পড়ুন বিস্তারিত
নিউজ বাংলা লাইভ : পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া রেল স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে থাকা কয়লা বোঝাই মাল গাড়িতে আগুন লাগে।বেলা ১ টা নাগাদ লাগে বলে জানা যায়। এই ঘটনায় স্টেশনে চাঞ্চল্য ছড়ায়।যদিও রেলপুলিশ এলাকায় প্রবেশ করতে দেয়নি কাউকে,এলাকা পুরোপুরি ঘেরে রাখে।এরপর দমকল ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজে হাত লাগায়।বেশ কিছুক্ষনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

জানাগেছে দাঁড়িয়ে থাকা মালগাড়ির একটি কামরাতেই আগুন লাগার ঘটনা ঘটে।এই মুহুর্তে স্বাভাবিক রয়েছে পাঁশকুড়া স্টেশন।

