মনিপুরে দুই মহিলার উপর অত্যাচারের প্রতিবাদে,জাতি দাঙ্গা বন্ধের দাবিতে নিমতৌড়িতে এসইউসিআই (কমিউনিস্ট) দলের মিছিল
নিউজ বাংলা লাইভ : মণিপুরে দুই মহিলাকে নগ্ন করে পাশবিক অত্যাচারের প্রতিবাদে এবং অবিলম্বে জাতিদাঙ্গা বন্ধ করার দাবিতে আজ নিমতৌড়িতে বিক্ষোভ মিছিলে সামিল হলেন এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের কর্মী সমর্থকরা।

এলাকায় মিছিল করে বক্তব্য রাখেন লোকাল সম্পাদক অনুপ মাইতি। তিনি বলেন এই জঘন্য ঘটনার প্রতিবাদে সর্বস্তরের মানুষকে সামিল হতে হবে। ডবল ইঞ্জিন বিজেপি সরকার দীর্ঘদিন ধরে ভোট রাজনীতির স্বার্থে এই জাতিদাঙ্গা চালিয়ে যেতে দিচ্ছে। অবিলম্বে তা বন্ধ হওয়া দরকার। মহিলাদের উপর নির্যাতনকারীদের কঠোর শাস্তি দিতে হবে। এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে সমস্ত রকম পদক্ষেপ গ্রহণ করতে হবে। সর্বস্তরের মানুষকে এই দাবিতে সোচ্চার হওয়ার তিনি আহ্বান জানান।

