পূর্ব মেদিনীপুরের খেজুরির টিকাশিতে বিজেপি নেতার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে
নিউজ বাংলা লাইভ: পূর্ব মেদিনীপুরের খেজুরির টিকাশিতে বিজেপি নেতার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। সোমবার গভীর রাতে বিজেপির মণ্ডলের সাধারণ সম্পাদক গোপাল পালের বাড়ি ও দোকানে অগ্নিসংযোগ করা হয়। শাসক দল অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। এদিকে, ছাতনাবাড়ি গ্রামে এক তৃণমূল কংগ্রেস কর্মীকে গাছে বেঁধে কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ ওঠে। দগ্ধ অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগের তীর বিজেপির দিকে। এই ঘটনার জন্য বিজেপি অবশ্য তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকেই দায়ী করেছে।

