সক্রিয় দক্ষিন-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারি বৃষ্টির পূর্বাভাস
নিউজ বাংলা লাইভ:সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাব উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও হাল্কা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। আজ সকালের আবহওয়া দপ্তেরের এক বিশেষ সতর্কবার্তায় জানানো হয়েছে, আগামী দু তিন ঘন্টার মধ্যে বজ্র বিদ্যুত সহ বৃষ্টি হবে আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিন দিনাজপুরে। বজ্রপাতের বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য মানুষকে সুরক্ষিত জায়গায় থাকার কথা মনে করিয়ে দেওয়া হয়েছে।
কলকাতায় আজ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস যা স্বভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। ।। গতকাল সর্বোচ্চ তাপমাত্রাও ছিল স্বাভাবিকের ১ ডিগ্রি ওপরে, ৩৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

