Breakingতমলুকব্রেকিং নিউজশীর্ষ খবর

ভারতবর্ষে এই প্রথম মোটরসাইকেলে দীর্ঘ পথ অতিক্রম ও এভারেস্টের বেস ক্যাম্প পর্যন্ত ট্রেকিং করে ইন্ডিয়া বুক অব রেকর্ড নাম তুললো পুর্ব মেদিনীপুর জেলার তমলুকের পাঁচ যুবক ও যুবতী

নিউজ বাংলা লাইভ : দীর্ঘদিন পরিকল্পনার পর গত ১৭ ই মার্চ কলকাতার নিউ টাউন থেকে ভোর চারটায় তিনটি মোটরসাইকেলে করে নেপালের উদ্দেশ্যে রওনা দেয় তমলুকের পাঁচ যুবক যুবতী। একুশে মার্চ দুপুরে নেপালের নুনথালা গ্রামে পৌঁছায়, এবং তেইশে মার্চ সকাল নটায় নুনথালা গ্রাম থেকে এভারেস্ট বেস ক্যাম্পে এপ্রিলের তিন তারিখ দুপুর তিনটা নাগাদ পৌঁছে যায় তমলুকের পাঁচ যুবক-যুবতী।

দীর্ঘদিনের এই মোটরসাইকেলের জার্নির অভিজ্ঞতা জানান যুবক যুবতীরা। দীর্ঘ রাস্তা জার্নির পথে মাঝেমধ্যেই ছিল অত্যন্ত দুর্গম পথ, কখনোবা অত্যাধিক শিলা বৃষ্টি, আবার কখনো রাস্তায় তুষার পাতের জেরে গাড়ি নিয়ে পড়ে যাওয়া।

সবকিছু মিলিয়ে ভালো খারাপ অভিজ্ঞতার কথা তুলে ধরলেন সংবাদমাধ্যমের সামনে।

সমস্ত কিছুর মধ্যেও তাদের এই ইন্ডিয়ান বুক অফ রেকর্ডে আবেদন জানানোর পর প্রথম মেল আশা এবং কুরিয়ার এর মাধ্যমে সার্টিফিকেট মেডেল সহ সমস্ত জিনিস হাতে পাওয়ার পর খুশি ৫ যুবক-যুবতী।

আগামী দিনে এর থেকে আরো বেশি দূর ও অন্যান্য কোন নতুন জায়গায় আবারও ট্রেকিং করতে চান এমনটাই জানান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *