বিরল প্রজাতির সাপ উদ্ধার চাঞ্চল্য এলাকায় জুড়ে।

মালদা,রতুয়া;
বিরল প্রজাতির সাপ উদ্ধার ঘিরে চাঞ্চল্য রতুয়া ১ নং ব্লকের দেবীপুর অঞ্চলের তেরাশিয়ার হাসপাতাল লাগোয়া এলাকায়,সাপটাকে দেখা মাএ এলাকাবাসীরা একটি জালের মধ্যে আটকে রাখে,খবর দেওয়া হয় পুলিশকে পুলিশ সাপটাকে উদ্ধার করে করে বনদপ্তরের হাতে তুলে দেয়।
শনিবার সকাল সকাল এক গৃহস্থের জালে আটকে যায় বিরল প্রজাতির একটি সাপ সাপউদ্ধার ঘিরে রতুয়া ১ নং ব্লকের দেবীপুর অঞ্চলের তেরাশিয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়াল গ্রামের মানুষ হঠাৎ এই বিরল প্রজাতির সাপ দেখতে পায়, এলাকায় খবর ছড়াতে সাপটি দেখতে ভিড় জমায় এলাকার মানুষ স্থানীয় মানুষের অনুমান সাপটি চন্দ্রবোড়া,প্রায় ৫ ফুট লম্বা।
বনদপ্তর কর্তৃপক্ষ থেকে জানাযায় সাপটির স্বাস্থ্য পরীক্ষার পর ফরেস্টে তার মনোরম পরিবেশে ছেড়ে দেওয়া হবে।
মালদা থেকে পার্থ ঝায়ের রিপোর্ট।
