কেশিয়াড়িব্রেকিং নিউজস্বাস্থ্য

পুকুরে গুগলি তুলতে গিয়ে অস্বাভাবিক ভাবে মৃত্যু হল মহিলার

নিউজ বাংলা টুডে ডেস্ক: অস্বাভাবিক মৃত্যু হল এক প্রৌঢ়ার। মঙ্গলবার কেশিয়াড়ির কাঁড়ারোল এলাকার ঘটনা। মৃত্যু হয়েছে মৈন হাঁসদা নামের এক ৫৩ বছর বয়সী মহিলার। স্থানীয় সূত্রে খবর, এদিন দুপুরে বাড়ির পাশের পুকুরে গুগলি তুলতে নেমেছিলেন মহিলা। হঠাৎই তার হাতে কিছু কামড় দেয়।

পরে দেখতে পেয়ে মহিলাকে পুকুর থেকে তুলে কেশিয়াড়ি গ্রামীণ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *