ভয়ংকর ঘূর্ণিঝড়ে পরিনত মোকা
নিউজ বাংলা টুডে ডেস্ক :ভয়ংকর ঘূর্ণিঝড় মোকা বাংলাদেশের উপকূল অঞ্চলের কাছাকাছি চলে আসায় সে দেশের আবহাওয়া দপ্তর চট্টগ্রাম, কক্সবাজার এবং পায়রা এই বন্দর গুলিতে ৮ নম্বর বিপদ সংকেত জারি করতে বলেছে। ৮ নম্বর সতর্কতা জারি করার জারি করার অর্থ ঝড়ের গতিবেগ ঘন্টায় ৮৯ কিলোমিটার এর বেশি হবার সম্ভাবনা। আবহাওয়া দপ্তরের বুলেটিনে জানানো হয়েছে কক্সবাজার, চট্টগ্রাম ,ফেনী, নোয়াখালী ,লক্ষ্মীপুর, চাঁদপুর, বরিশাল ,ভোলা, পটুয়াখালী ,ঝালোকাঠি ,এবং পিরোজপুর এই আট নম্বর সতর্কতার অধীনে আসবে। চট্টগ্রাম এবং কক্সবাজার সংলগ্ন নিচু অঞ্চলগুলিতে ৮ থেকে ১২ ফিট উচ্চতায় জল ঢুকে পড়তে পারে বলে সতর্ক করা হয়েছে। আগামীকাল সকাল ছয়টা থেকে সন্ধ্যে ছটার মধ্যে ঘূর্ণিঝড় কক্সবাজার- উত্তর মায়ানমার উপকূল অঞ্চল অতিক্রম করতে পারে। সংলগ্ন অঞ্চলগুলিতে আজ সন্ধ্যে থেকেই ঝড়ের অভিঘাত প্রত্যক্ষ করা যাবে।

