জয়েন্ট২০২৩ এর চূড়ান্ত ফলাফল ঘোষিত হলো
নিজস্ব প্রতিনিধি:ন্যাশনাল টেস্টিং এজেন্সি, জয়েন্ট এণ্ট্রান্স (মেইন)- ২০২৩-এর প্রথম পত্রের (বি.ই এবং B.Tech) চূড়ান্ত ফলাফল ঘোষণা করেছে। পরীক্ষার্থীরা – jeemain.nta.nic.in এবং ntaresults.nic.in ওয়েবসাইটে তাদের ফলাফল দেখতে পারবেন। পরীক্ষায় মোট ৪৩ জন পরীক্ষার্থী ১০০ শতাংশ নম্বর পেয়েছে। ভারতের বাইরের ২৩টি শহর সহ ৩২৫টি শহরের ৪৫৭টি পরীক্ষা কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১৩টি ভাষায় এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

