তমলুক শহরে এই প্রথম অত্যাধুনিক বেসরকারি হাসপাতালের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, তমলুক: তমলুকে শহরে এই প্রথম একটি অত্যাধুনিক বেসরকারি হাসপাতালের উদ্বোধন হল। মঙ্গলবার সন্ধ্যায় এই বেসরকারি হাসপাতালের শুভ উদ্বোধন করেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তমলুকের বিধায়ক ডঃ সৌমেন কুমার মহাপাত্র।

১০০ শয্যাবিশিষ্ট এই হাসপাতাল তাম্রলিপ্ত পৌরসভার শালগেছিয়া এলাকায় উদ্বোধন হল ফ্রেন্ডস হসপিটালের। হসপিটালের কর্ণধার সজল বাবু জানান, পূর্ব মেদিনীপুর জেলায় এই প্রথম নূন্যতম অর্থে সাধারণ মানুষদের সেবার জন্য থাকছে পেডেয়ারেস্ট কেয়ার ইউনিট, আই কেয়ার ইন্টেনসিপ কেয়ার ইউনিট, HDO, বার্ন ইউনিট, ডায়ালিসিস ইউনিট, জেনারেল সার্জারি, জেনারেল অর্থপেডিক্স, নিউরো সার্জারি সহ অন্যান্য একাধিক পরিষেবা।

ন্যূনতম অর্থে সমস্তরকমের পরিষেবা পাবেন সকলেই, তবে কর্তৃপক্ষ জানান বিশেষত সাধারণ দরিদ্র দিনমজুর মানুষগুলোর কথা ভেবেই তাদের এই উদ্যোগ। এমনকি এ প্রসঙ্গে অন্যান্য হসপিটাল বা নার্সিং হোমের সাথে তুলনা করে কর্তৃপক্ষ জানান , যেখানে অন্যন্য জায়গায় হয়তো একটা রুম চার্জের বিনিময়ে দিতে হতো ৭০০ টাকা! সেখানেই তাদের নার্সিং হোমে তার চেয়ে অনেক অল্প খরচেই রয়েছে এসি রুমের ব্যবস্থা। জেলায় প্রথম গরিবদের কথা ভেবে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে, এমনটাই জানিয়েছেন তারা।


