বিজে -মূলে সংঘর্ষে উত্তপ্ত পরিস্থিতি! চাঞ্চল্য এলাকায়
নিজস্ব প্রতিনিধি, পটাশপুর: পটাশপুরে বিজেপির মিছিলে তৃণমূলের হামলা। তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত পরিস্থিতি। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি।

পটাশপুর এক ব্লকের সিংদা বাজারে বিজেপির মিছিল চলাকালীন তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা চড়াও হয়। তারপরেই তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ বাঁধে।

প্রতিবাদে এগরা-বাজকুল রাস্তা অবরোধ করে বিজেপি। ঘটনার খবর ঘটনাস্থলে পটাশপুর থানা পুলিশ এলে পুলিশের সঙ্গে খন্ড যুদ্ধ বাদে বিজেপি কর্মী সমর্থকদের। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। ঘটনাস্থলে বিশাল পটাশপুর থানার পুলিশ বাহিনী।


