পূর্ব মেদিনীপুরব্রেকিং নিউজ

জেলা শাসক ভবনে রুবেলা টিকাকরণ নিয়ে প্রশাসনিক বৈঠক

নিজস্ব প্রতিনিধি,পূর্ব মেদিনীপুর: রাজ্যে শুরু হতে চলেছে হাম ও রুবেলার টিকাকরণে বিশেষ অভিযান। আগামী ৯ ই জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। সদ্যোজাত থেকে ১৫ বছর বয়সীদের কেউ যাতে টিকাকরণ থেকে বাদ না যায়–সে জন্যেই এই নির্দেশিকা স্বাস্থ্যভবনের। আর এই টিকাকরন কে সফল করে তুলতে পূর্ব মেদিনীপুর জেলার স্বাস্থ্য ভবনের উদ্যোগে একটি সাংবাদিক সম্মেলন করা হয় জেলাশাসক কার্যালয়। সারাদেশে হাম ও রুবেলার আক্রান্ত যত রোগী আছে তার ৪০ থেকে ৫০ শতাংশ রোগী পশ্চিমবঙ্গের যা উদ্বেগ জনক। এই দুইটি রোগের জন্য একটি টিকাকরন কর্মসূচি শুরু হবে পশ্চিমবঙ্গে। পূর্ব মেদিনীপুর জেলায় মোট ১২ লক্ষ ৩৬ হাজার ৬৮২ জনকে এই টিকা দেওয়া হবে। ভ্যাকসিন দেয়া হবে অটো ডিজেবলড সিরিঞ্জির মাধ্যমে অর্থাৎ একজনের ক্ষেত্রেই একটি সিরিজ ব্যবহার হবে। স্কুলে স্কুলে হবে টিকাকরণ কর্মসূচি। এছাড়াও আদিবাসী এলাকা এবং ইটভাটা এলাকার ছেলে মেয়েদের। এলাকায় এলাকায় শিবির করে চলবে টিকাকরণ কর্মসূচি। স্কুলের প্রধান শিক্ষকের পাশাপাশি অন্য শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে যোগাযোগ রেখে এই কর্মসূচি সফল করতে হবে। বেসরকারি স্কুলগুলিকে পেরেন্ট-টিচার মিটিংয়ে করে এই কর্মসূচি সফল করার কথা বলা হয়েছে । সে জন্যেই এই স্পেশাল ড্রাইভ।’ যাতে প্রতিটি ছেলে মেয়েকে এই টিকার দেওয়া যায় তার জন্য ঝাঁপিয়ে পড়েছে রাজ্য, জেলা ও ব্লক প্রশাসনের কর্তাব্যক্তিরা। পূর্ব মেদিনীপুর জেলায় ১০০ শতাংশ টিকাকরণ কর্মসূচি লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *