নন্দকুমারপূর্ব মেদিনীপুরশীর্ষ খবর

বিশ্ব প্রতিবন্ধী দিবস উদযাপন হল নন্দকুমারে।

নিজস্ব প্রতিনিধি, নন্দকুমার:আজ বিশ্ব প্রতিবন্ধী দিবস। জাতিসংঘের তত্ত্বাবধানে ১৯৯২ সাল থেকে এই দিনটি বিশ্ব প্রতিবন্ধী দিবস (International Day of Disabled Persons) হিসেবে পালিত হয়ে আসছে। শারীরিকভাবে অসম্পূর্ন মানুষদের প্রতি সহমর্মিতা ও সহযোগীতা প্রদর্শন ও তাদের কর্মকাণ্ডের প্রতি সম্মান জানানোর উদ্দেশ্যেই এই দিনটির পালন করা হয়। যথাযথ মর্যাদায় সহিত দিনটি উদযাপন করলো নন্দকুমারের কুমুদিনী ডাকুয়া প্রতিবন্ধী সেবা সমিতি। দিব্যাঙ্গজনদের অধিকার রক্ষায় এবং 2016 আইন কার্যকর করার দাবিতে নন্দকুমারের খঞ্চি বাজার এলাকায় একটি রেলি করে। এই রেলিতে অংশ নেন বিশেষ চাহিদা সম্পূর্ণ ব্যক্তিরা সহ সংস্থার সমাজ কর্মীবৃন্দ। এদিন প্রায় 50জন দিব্যাঙ্গ, অসহায়, নিপীড়িত মানুষদের হাতে ডেঙ্গু থেকে সুরক্ষিত থাকতে মশারি তুলে দেওয়া হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নন্দকুমার থানার ভারপ্রাপ্ত অফিসার মনোজ কুমার ঝা, উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী জগদীশ জানা, সংস্থার প্রতিষ্ঠাতা মালতি চক্রবর্তী, চেয়ারম্যান শৌলজা বাড়ি, সংস্থার সম্পাদক শ্রীকৃষ্ণ মাইতি, পার্থ ভৌমিক, বানেশ্বর নায়েক সহ সমাজকর্মীবৃন্দ।

সংস্থার চেয়ারম্যান শৌলাজা বাড়ি বলেন, দিব্যাঙ্গদের সমান অধিকার, শিক্ষা, ডিজিটাল শংসাপত্র এবং 2016 আইন কার্যকর সহ সকল প্রকার অধিকার বাস্তবায়ন করার জন্য রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ। এইসব অসহায় মানুষের পাশে থাকার অঙ্গীকার বদ্ধ আমরা। এই বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের বিশেষ বিশেষ বিষয়ের উপর শিক্ষা, ক্রীড়া সংস্কৃতি ও স্বনির্ভরতা পারদর্শীদের গুরুত্ব দিতে দিলে এরা অবহেলিত হবে না। সবাই সম্মানের সঙ্গে সুস্থ, সুন্দর মানবিক ভাবে দিন যাপন করতে পারবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Connection Information

To perform the requested action, WordPress needs to access your web server. Please enter your FTP credentials to proceed. If you do not remember your credentials, you should contact your web host.

Connection Type