সিবিআই বেরিয়ে যাওয়ার পরেই সোশ্যাল মিডিয়ায় মহুয়ার ভাইরাল পোস্ট!
নদীয়া: নদীয়ার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তার তিনটি জায়গায় হানা, সিবিআই আধিকারিকের সকাল থেকে রাত পর্যন্ত তল্লাশি চালালো তবুও দেখা মিলল না মহুয়া মৈত্রের। সিবিআই অফিসাররা মহুয়া মৈত্রকে ছাড়াই তদন্ত করে বেশকিছু নথি সংগ্রহ করে নিয়ে গেছে।
কলকাতার আলিপুরের বাড়ি তারপরে সেখান থেকে কৃষ্ণনগরের সাংসদ প্রধান কার্যালয়ে হানা দেয় সিবিআই আধিকারিকরা এরপর সেখান থেকে বেরিয়ে যান মহুয়া মৈত্রের ভাড়া বাড়িতে সেইখানেও দেখা মিলল না মহুয়া মৈত্রে তাকে না পেয়েই সিবিআই আধিকারিকেরা তদন্ত করে বেরিয়ে গেলেন।এরপর নদীয়ার করিমপুর এর বাড়িতে রাত্রিরে পৌঁছয় সিবিআই আধিকারিকেরা সেখানেও মিলল না মহুয়া মৈত্রের দেখা। সেখান থেকে উদ্ধার বেশ কিছু নথি সেই নথি সংগ্রহ করে নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা সিবিআই ৫ সদস্যের প্রতিনিধি দল।
যেহেতু মহুয়া মৈত্রের সঙ্গে দেখা হলো না সিবিআই আধিকারিকদের সাথে তাহলে কি এরপরে ডাকা হতে পারে মহুয়া মৈত্র কে তদন্তের জন্য সিবিআই দপ্তরে সেটাই এখন দেখার বিষয়।

