খেলাধুলাবিনোদনমালদাশীর্ষ খবর

মালদায় শুরু বিশাল ক্রিকেট টুর্নামেন্ট! উপস্থিত একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ

পার্থ ঝা, মালদা: এখনকার ডিজিটাল যুগে বিভিন্ন খেলাধুলা বিলুপ্তের দিকে।বেশির ভাগ কিশোর ও যুবক মোবাইলে আসক্ত হয়ে পড়েছে।এবার কিশোর ও যুবকের খেলাধুলার দিকে টেনে আনতে মালদার মানিকচকের মথুরাপুর কাঁকড়িবাদ্ধা শিবশক্তি মহিলা সংঘ ক্লাবের উদ্যোগে শুরু হল বিশাল ক্রিকেট টুর্নার্মেণ্ট।বুধবার দুপুর নাগাদ কাঁকড়িবাদ্ধা দুর্গা মন্দিরের পার্শ্ববর্তী ময়দানে খেলাটি অনুষ্ঠিত হয়।

এদিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদ সদস্য গৌর চন্দ্র মন্ডল।এছাড়াও উপস্থিত ছিলেন হরিদাস রায়,সৌমেন মন্ডল সহ এলাকার বিশিষ্ট জনেরা।

এদিন ব্যাট হাতে বল মেরে ক্রিকেট খেলার টুর্নার্মেণ্ট শুভাআরম্ভ করেন গৌর চন্দ্র মন্ডল। জানা গেছে,এই ক্রিকেট মালদা জেলার বিভিন্ন ব্লক থেকে ক্রিকেট দল অংশগ্রহন করবেন।এদিকে খেলাকে কেন্দ্র করে খেলা প্রেমিদের ভিড় লক্ষ্য করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *