Breakingব্রেকিং নিউজমানিকচকশীর্ষ খবর

বেহাল বিদ্যুৎ পরিষেবার। রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ

নিউজ বাংলা লাইভ : মানিকচক;হাঁসফাঁস গরমে ধৈর্যের বাঁধ ভাঙল গ্রামবাসীদের।মালদার মানিকচকের নাজিরপুর অঞ্চলে বিভিন্ন গ্রাম ভুগছেন লোডশেডিংয়ে।ঘনঘন লোডশেডিং এবং বেহাল বিদ্যুৎ পরিষেবার প্রতিবাদে মালদা রতুয়াগামী রাজ্য সড়ক অবরোধ করে তুমুল বিক্ষোভ।জানা গেছে,মানিকচকের নাজিরপুর অঞ্চলের বিভিন্ন এলাকায় লোডশেডিং এবং বিদ্যুৎ পরিষেবায় বেহাল অবস্থা রয়েছে।ফলে এই তীব্র গরমে অসুস্থ হয়ে পড়ছেন শিশুরা।বারংবার মানিকচক বিদ্যুৎ দপ্তরের দ্বারস্থ হয়েও কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ।সোমবার সকাল নাগাদ বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় মানুষেরা।মালদা রতুয়াগামী রাজ্য সড়ক অবরোধ করে তুমুল বিক্ষোভ।

বিক্ষোভের জেরে আটকে পড়ে বহু ছোট বড় গাড়ি।ফলে হয়রানীর শিকার হয় নিত্য যাত্রীরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন মানিকচক থানার পুলিশ।বিক্ষোভকারীদের দাবি

দীর্ঘদিন ধরে বৈদ্যুতিক সমস্যা রয়েছে দ্রুতভাবে বৈদ্যুতিক সমস্যার সমাধান করা হোক।নইলে বৃহত্তর আন্দোলনে হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা।মানিকচক থেকে পার্থ ঝায়ের রিপোর্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *