Breakingব্রেকিং নিউজশীর্ষ খবর

বৃষ্টি হলেই জমছে জল, নেই ড্রেনের ব্যবস্থা, বহরমপুর নিয়াল্লিস পাড়া মোড়ে

নিউজ বাংলা লাইভ : পাকা রাস্তা তবুও বৃষ্টি হলেই জমে যায় জল,নেই ড্রেনের ব্যবস্থা, মুর্শিদাবাদের বহরমপুর থানার নিয়াল্লিসপাড়া মোড়ের দীর্ঘদিনের এই সমস্যাই ভোগান্তিতে পথ চলতি মানুষসহ স্থানীয় ব্যবসায়ীরা।

শিবপুর হতে নিয়াল্লিস পাড়া গোয়ালজানের এই গ্রামীণ সড়কে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে,

আবার রাস্তাটি নিয়াল্লিস পাড়া নওদাপাড়া হয়ে 34 নম্বরে গিয়ে মেশায় বাইপাস হিসেবেই ব্যবহার হয়। আর এই জায়গায় অল্প বৃষ্টি হলেও জমে যায় জল বলে অভিযোগ। স্থানীয় ব্যবসায়ীরা বলেন,

একটু বৃষ্টি হলেই জমে যায় জল, নিয়াল্লিস পাড়া মোড়ের এই অংশটা নিচু থাকায় এই সমস্যা, অন্যদিকে ড্রেন না থাকাই জল বের হতে পারে না।এমনকি তারা আরও অভিযোগ করেন রাস্তা মেরামতের সময় বলেও এই সমস্যার সমাধান হয় নি।অন্যদিকে জল জমে থাকাই যেমনভাবে প্রভাব পড়ছে তাদের ব্যবসায় তেমনি ভাবে পথচলতি মানুষ ও ছাত্র-ছাত্রীরা চরম সমস্যায় পড়ছে বলে জানান।তারা এ সমস্যার সমাধানের জন্য এক দিকে যেমন আবেদন জানান তেমনি ড্রেন নির্মাণেরও দাবী জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *