পূর্ব মেদিনীপুরব্রেকিং নিউজভগবানপুর

বিকট শব্দে কেঁপে উঠলো বাড়ি! আকস্মিক বোমাবাজিতে আতঙ্কিত এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি,ভগবানপুর:হঠাৎ বিকট শব্দে কেঁপে উঠলো বাড়ি! মুহূর্তেই সর্বনাশ! ধোঁয়ায় ভরে গেলো চারিদিক, কিছুক্ষণের নিস্তব্ধতা তারপর সব কিছু এলোমেলো হয়ে গেলো নিমেষেই। ছোট্ট বাড়িতে বোমার শব্দে আতঙ্ক ছরায় চারিদিকে।ঘটনাটি ঘটে ভগবানপুর থানার দক্ষিণ সিমুলিয়া গ্রামের ভীমেশ্বরী বাজার এলাকার এক ছোট্ট বাড়িতে।হঠাৎই ভয়ংকর বোমা ফাটার শব্দে কেঁপে ওঠে গোকুলচন্দ্র মূড়ার বাড়ি। আকস্মিক বোমাবাজিতে চোখের পলকে গোটা বাড়ি পরিণত হয় ধ্বংস স্তুপে। লোক মারফতে জানা যায় বাড়ির মালিক প্রাইমারী স্কুলের শিক্ষক। এলাকাবাসীর দাবি ওই বাড়ির লোক বিস্ফোরক এনেছে, অথচ বাড়ির লোকের দাবি বাইরের লোক তা নিয়ে এসেছে। তবে গ্রামের বেশীরভাগ মানুষজন বলেন গ্রামের ওই বাড়ির লোককেই চাবিতালা খুলতে দেখে তারা। তবে দুর্ঘটনা যে কারণেই ঘটুক, এলাকায় তার প্রভাব পরেছে অনেকটাই। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনায় আতঙ্কিত হয়ে পরে এলাকাবাসী, উত্তেজনা ছরায় দুর-দুরান্তে। জানা গিয়েছে বর্তমানে বাড়িটিকে ঘিরে রেখেছে ভগবানপুর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *