বিএসএফের গুলিতে মৃত এক ভারতীয় যুবক
নিউজ বাংলা লাইভ : মেখলিগঞ্জের ফুলকাডাবরিতে বিএসএফের গুলিতে মৃত্যু হলো এক ভারতীয় যুবকের।মৃত যুবকের গৌতম বর্মন(২৮) বৃহস্পতিবার রাত্রে ওই যুবক তার বাড়ির পাশে শৌচকার্য করতে গেলে সেখানে তাকে বিএসএফ আটক করে ও গুলি করে বলে পরিবারের দাবি।

এরপর রাত্রেই ওই যুবকের মৃত দেহ বাড়ি থেকে প্রায় ২কিমি দূরে নিয়ে বর্ডারে রাখা হয়।শুক্রবার ভোরসকালে পরিরের লোকেরা জানতে পারেন তাদের তাদের ছেলেকে পাচারকারী সন্দেহে গুলি করে হত্যা করা হয়েছে।

এদিকে ঘটনার খবর পেয়ে সেখানে পৌছায় কুচলিবাড়ি থানার পুলিশ।তবে গতকাল রাত্রে ঠিক কি হয়েছে তা জানতে চাইলেই মৃত যুবকের বাবা নীপেন বর্মন জানান,আমার ছেলে দীর্ঘদিন ধরে বাইরে কাজ করে। ভোট দেওয়ার জন্য সাতদিন আগেই বাড়ি ফিরেছে।গতকাল রাত্রে সে মাসির বাড়িতে ঘুরতে গিয়েছে।এরপর রাত ১০টা নাগাদ তারা গুলির আওয়াজ শুনতে পান। পরে ছেলের খোঁজ করতেই বুঝতে পারেন বিএসফের গুলিতে তার মৃত্যু হয়েছে। আজ সকালে ভারত বাংলাদেশের খোলা সীমান্ত থেকে ওই যুবকের দেহ উদ্ধার করা হয়।

এদিকে বিএসএফের দাবি ওই যুবক গরু পাচার করতে গিয়ে বিএসএফের উপর আক্রমণ চালায়।


