ফের ভয়াবহ যাত্রীবাহী বাস দুর্ঘটনা
নিউজ বাংলা লাইভ : ফের ভয়াভহ যাত্রীবাহী বাস দুর্ঘটনা বর্ধমানে কৃষ্ণনগর কুসুম গ্ৰাম থেকে বর্ধমানের দিকে আসার পথে বর্ধমানের দেওয়ানদীঘি থানার রাইপুরের একটি হোটেলের কাছে যাত্রীবাহী বাস উল্টে গেল নয়ানজুলিতে।

বুধবার রাতে ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটেছে বলে বাস যাত্রী ও পুলিশ সূত্রে জানা গেছে। দুর্ঘটনায় প্রায় ২০জন যাত্রী কমবেশি আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের মধ্যে সাতজনকে দ্রুত উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।

ভান্ডারডিহি থেকে যাত্রী নিয়ে বর্ধমানের দিকে আসছিলো এদিন বৃষ্টি পড়ছিল সেই সময় রাইপুরের কাছে একটি টোটোকে বাঁচাতে গিয়ে মোটর সাইকেলকে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাঁদিকে জমিতে উল্টে যায়।

বাসের যাত্রীদের অনেকেই অল্পবিস্তর আহত হয়েছেন বলে জানা গেছে।


তবে বড়সড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে গিয়েছেন সকলেই বলে স্থানীয়দের মতে।


