ব্রেকিং নিউজমালদা

দুই কিডনি বিকল কলেজ পড়ুয়া,সাহায্যের আর্জি পরিবারের

নিজস্ব প্রতিনিধি,মালদা:-দুই কিডনি বিকল কলেজ পড়ুয়ার।আর্থিক অভাবে আটকে পরেছে চিকিৎসা।সাহায্যের আর্জি পরিবারের।মালদার রতুয়া ১ নম্বর ব্লকের উওর রতুয়া জানকী পাড়া এলাকার কলেজ পড়ুয়া ইস্তেকার আলম আনসারি(২০)।বাবা আব্দুর বারিক পেশায় দিন মজুর।নুন আনতে পানতা ফুরানোর সংসার।তারই মধ্যে বাড়ির একমাএ ছেলের দুই কিডনি বিকলের খবর শুনে নিজেও অসুস্থ হয়ে পরেছে।মাথায় জেন বাজ পরেছে অসহায় দিন মজুর বাবার।জানা গেছে,প্রায় এক সপ্তাহ থেকে অসুস্থ ছিলেন ওই কলেজ পড়ুয়া।প্রথমে রতুয়া হাসপাতালে নিয়ে যায় পরিবারের লোকজন।প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসক মালদা মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।বিভিন্ন পরীক্ষার পর চিকিৎসক জানান যুবকের দুই কিডনি বিকল হয়ে পরেছে এবং কিডনি পরিবর্তনের নির্দেশ দেন।আর তাতেই মাথায় বাজ পরেছে গরিব অসহায় পরিবারের।প্রায় কয়েক লক্ষ্য টাকা দরকার কিডনি পরিবর্তনের জন্য।কোথায় পাবে এত টাকা গরিব পরিবারটি।তাকিয়ে সরকারি এবং বেসরকারি সাহায্যের দিকে।সাহায্যের হাত বাঁড়ালে বাঁচবে একটি তরতাজা যুবকের প্রান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *