কাঁথি পুরসভার নির্বাচিত জনপ্রতিনিধিকে মারধর ও প্রাণ নাশের হুমকির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।

নিজস্ব প্রতিনিধি ,কাঁথি :- পুরসভার প্রশাসনিক ভবনের ভেতরে পুরপ্রধানের সামনে নির্বাচিত জনপ্রতিনিধি মারধর ও প্রাণ নাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠল পরাজিত তৃণমূল কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে। তৃণমূল প্রার্থীর মারে গুরুতর জখম হয়েছেন ১১ নং ওয়ার্ড়ে জয়ী নির্দল প্রার্থী তথা কাউন্সিলর সুময় দাস। পুরসভার প্রশাসনিক ভবনে ভেতরের জনপ্রতিনিধিকে মারধরের ঘটনায় রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছে? কি করে তিনি পরাজিত হয়েও পুরসভা প্রশাসনীক ভবনে গিয়ে জনপ্রতিনিধি উপর হামলা চালায় আবারও পুরপ্রধান সামেনেই! শুধু তাই নয় নির্বাচিত জনপ্রতিনিধি সুময় দাসকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেন তিনি পরাজিত তৃণমূল কংগ্রেস প্রার্থী তরুণ কুমার বেরা বলে অভিযোগ। এলাকায় উত্তেজনা থাকায় কাঁথি পুরসভার ১১ নং ওয়ার্ড়ে কাঁথি থানার পুলিশের পক্ষ থেকে মোতায়ন করা হয়ে বিশাল পুলিশ বাহিনী। যদিও এই অভিযোগ সত্যতা স্বীকার করেছেন কাঁথি পুরসভার পুরপ্রধান সুবল কুমার মান্না।

