উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে চালু হলো ‘সেন্টার অন ডিপ্লোমেসি অ্যান্ড ওয়ার’ নামে একটি গবেষণা কেন্দ্র
নিউজ বাংলা টুডে ডেস্ক: উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় চালু হচ্ছে সেন্টার অন ডিপ্লোমেসি অ্যান্ড ওয়ার নামে একটি গবেষণা কেন্দ্র। এর ডিরেক্টর হবেন বিশ্ববিদ্যালয়েরই অধ্যাপক সৌমিত্র দে। ভারতীয় সেনার ৩৩ নম্বর কোর এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে গবেষণা কেন্দ্রটি তৈরি হচ্ছে। সেনার তরফে গবেষণার বিষয়টির তদারকি করবেন কর্নেল তীর্থঙ্কর চক্রবর্তী। উপাচার্য ওমপ্রকাশ মিশ্র জানিয়েছেন সেন্টারের পরিকাঠামো তৈরীর কাজ শুরু হয়েছে। গবেষণার ব্যাপারে গোপনীয়তা বজায় রাখতে একাধিক ব্যবস্থা নিচ্ছেন তাঁরা।উল্লেখ্য সিকিমে ভারত চীন সীমান্ত রক্ষার মুখ্য দায়িত্ব রয়েছে সেনাবাহিনীর ৩৩ নম্বর কোর।

