আবারও সুন্দরবনে বাঘের হামলায় মৃত্যু মৎস্যজীবীর।
সুন্দরবন: ফের মর্মান্তিক ঘটনা ঘটে গেল সুন্দরবনে।বাঘের হামলায় মৃত্যু হল এক মৎসজীবীর।জানা গিয়েছে, বুধবার সুন্দরবনের গোপালগঞ্জ গ্রাম থেকে ৪ জন মৎসজীবী সুন্দরবনের জঙ্গলে গিয়ে ছিলেন নদীতে মাছ ধরতে।
এরপর সোমবার একেবারে কাক ভোরে বাঘের আক্রমণে প্রাণ যায় এক মৎস্যজীবীর।জানা গিয়েছে,মৃত ওই মৎস্যজীবীর নাম সিদাম হালদার। তার বাড়ি গোপালগঞ্জ গায়েনের চকের বাসিন্দা।এ দুর্ঘটনার খবর গ্রামে পৌঁছাতেই কান্নার রোল পড়েছে মৃতের পরিবারে।ইতিমধ্যেই অন্যান্য মৎস্যজীবীরা রওনা দিয়েছেন সিদামের দেহের খোঁজে।


