Breakingজেলাপূর্ব মেদিনীপুরব্রেকিং নিউজরাজনীতিরাজ্যশীর্ষ খবর

কৃতি ছাত্র-ছাত্রীদের জন্য সুখবর, উচ্চ শিক্ষার ক্ষেত্রে বিশেষ প্রশিক্ষণ দেবেন পূর্ব মেদিনীপুর জেলার আইএএস, আইপিএস এবং ডব্লিউবিসিএস মতো আধিকারিকরা

নিউজ বাংলা লাইভ ডেস্ক :- পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে আগামী আগস্টের প্রথম সপ্তাহ থেকে জেলার মেধাবী ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষা ও কেরিয়ার পরিকল্পনায় বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। এই কর্মসূচিতে জেলার IAS, IPS, WBCS, MBBS, ইঞ্জিনিয়ার-সহ বিভিন্ন ক্ষেত্রের সফল আধিকারিকরা সরাসরি দিকনির্দেশনা দেবেন। সোমবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে এই ঘোষণা করেন জেলা পরিষদের সভাধিপতি বামদেব গুছাইত। এদিন মাধ্যমিকের প্রথম ১০-এ স্থান পাওয়া ২৫ জন এবং উচ্চমাধ্যমিকের প্রথম ১০-এ স্থান পাওয়া ৪ জন, মোট ২৯ জন ছাত্র-ছাত্রীকে সংবর্ধনা জানানো হয়। জেলা প্রশাসনের দাবি, এই উদ্যোগের লক্ষ্য শুধু কৃতীদের সম্মান জানানো নয়, তাঁদের যোগ্যতা ও আগ্রহ অনুযায়ী সঠিক উচ্চশিক্ষা ও কেরিয়ারের পথ বেছে নিতে সহায়তা করা। ভবিষ্যতে আরও বেশি সংখ্যক মেধাবী পড়ুয়াকে এই প্রশিক্ষণের আওতায় আনার পরিকল্পনাও রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *